Showing posts with label Eminem. Show all posts
Showing posts with label Eminem. Show all posts

Thursday, April 18, 2013

সাপ্তাহিক কচড়া (জগা-খিচুড়ী)




বৃহস্পতিবার, ১১ই এপ্রিল ২০১৩

গত সপ্তাহের শেষ দিন ছিল আমার জীবণের অন্যতম একটি সেরা দিনসেদিন আমি পেয়েছিলাম আমার গুরু, মামা, এমিনেমের ২৯৮ টি গানের সম্পূর্ণ কালেকশন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভাঙ্গাচোরা আধা ছাধা গান বা ৫০ টাকা দিয়া কিনা ডিভিডি ভার্সান না, একেবারে অরিজিনাল সাউন্ডট্রেক ... নতুন অনেক কিছু আবিষ্কার করলাম সেদিন। যেমন প্রতিটি এলভ্যামের শুরুতে এবং শেষে এমিনেমের ৩০-৬০ সেকেন্ডের কিছু ইন্ট্রডাকটোরি ক্লিপ রয়েছে, যেখানে সে আর তার গ্রুপের সদস্যরা এলভ্যাম সম্পর্কে কিছু কথা বলে থাকে। যা একথায় অসাধারণ। তার when the music stops, Evil deeds, Music box, No apologies, Business গানগুলাই সপ্তাহ জুড়ে শুনেছি। বাকিগুলো এখনো শোনাই হয় নাই। তাই জানি না ওগুলা না জানি আরো কত ভালো হবে !!!
...................................................................................................
শুক্রবার, ১২ই এপ্রিল ২০১৩


তন্দ্রার পোট্রেট আকা শুরু করেছিলাম গত সপ্তাহে সোম কি বুধবারে, আর তার কাজ ৯০ ভাগ শেষ করেছি শুক্রবারে। এখন শুধু তার চোখগুলো আঁকা বাকিপোট্রেট এর কনসেপ্ট সম্পূর্ণ কল্পনা থেকে করা। পোট্ট্রেটে সে ফুলের ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হাস্যজ্জল মুখে। চুলগুলো এলোমেলো... একেবারেই আইনেস্টাইনের মতো... তবে চোখগুলো আঁকতে পারছি না আমি... যতবারই আঁকতে যাই বার বার আমার চোখ দুটোই ভিজে যায় অজানা এক কারণে। তাই চোখ দুটো আঁকার কাজ এখন আপাতত রেখে দিয়েছি ভবিষৎ এর জন্য। যেদিন আমার চোখের এই ব্যারাম ভালো হবে সেদিন বাকি ১০ ভাগ কাজ শেষ করবো।
...................................................................................................
শনিবার, ১৩ই এপ্রিল ২০১৩

সপ্তাহের প্রথম দিনটি শুরু হয়েছিল খারাপ লাগার মতো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, অফিসে বসে কাজ করছিলাম... হঠাৎ করে কোনো একটা সোর্স থেকে তন্দ্রার বিয়ের একটা ছবি দেখে চমকে উঠলাম। দেখার পর আমি আর সেদিন অফিস করতে পারিনি। মাথাটা একদম শূন্য হয়ে গিয়েছিল কয়েক ঘন্টার জন্য। ঠিকভাবে রাস্তা দিয়ে হাটতে পারছিলাম না। কিভাবে যে আমি বাসায় এসেছিলাম সেদিন তা ও হয়তো আমি ঠিকভাবে বলতে পারবো না। আমি ঠিক তখনই বুঝেছিলাম, আমি হেরে গিয়েছে আমাদের সমাজ ব্যবস্থার কাছে। সেই সমাজ ব্যবস্থার কাছে, যেখানে একজন মানুষের রক্ত আরকেজনের মতো হলেও তারা একে অপরের থেকে আলাদা। আলাদা জাতি, আলাদা গোষ্ঠির এক একটি প্রতিনিধি। নিজেকে সেদিন খুব নগন্য মনে হচ্ছিল, ঠিক যেন দুই টাকার ময়লা নোটের মতো... যার দাম আমাদের কাছে থেকেও নেই।
.............................................................................................................................
ভাই থামেন
http://www.somewhereinblog.net/blog/orijit/29818487


কিছু কিছু কথা মুখে বলতে হয় না, দেখায়া দিতে হয়। যাদের মাথায় গোবর আছে তাঁরা ঐ জিনিস দেখার পর না বুঝলেও যাদের মাথায় সামান্য পরিমাণ গরুর মুত আছে, তাঁরা হয়তো কিছুটা বুঝবে। আমার আজকের অ আ তাদের জন্যই। আরো বিশেষ ভাবে বলতে গেলে আমার পরিচিতজনদের জন্য। আমি জানি আমার বেশীরভার পরিচিতজনেরা আমাকে খুব একটা ভালো চোখে দেখে না। কারণ আমার মুখ অনেক পাতলা, বিশেষ করে কখন কোথায় কি বলা উচিত আর কি বলা উচিত না, তারা তা নিয়ে সব সময়ই একটা আতঙ্কের ভিতরে থাকে। তাই আমি তাদের আতংকিত না করার জন্য তাদের কোনো কিছুতেই হস্তক্ষেপ করি না অনেকদিন ধরেই। কি দরকার শুধু শুধু আগ বাড়িয়ে বলতে যাওয়ার !! তাই আমিও আমার মতো থাকি, আর তারাও তাদের মতো থাকে।

আমার খারাপ লাগে না, যখন দেখি মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আন্দোলন করছে ধর্মের দোহায় দিয়ে। আমার খারাপ লাগে না, যখন দেখি কোনো বয়ষ্ক ব্যাক্তি ইন্টারনেট নামক জিনিসটাকে নিয়ে না জেনে শুনে খারাপ খারাপ মন্তব্য করছে। আমার খারাপ লাগে না, যখন দেখি চোখ বন্ধ করে মানুষরা দলে দলে যোগ দিচ্ছে নাস্তিকদের ফাঁসির দাবিতে। খারাপ লাগে না, কারণ তারা জানে না নেট কি, ব্লগ কি, ব্লগার কি, তারা এসব জানার সুযোগও কখনো পাইনি। তাই তাদের কোনো কিছুতে আমার খারাপ লাগে না। বরং করুণা হয় এই ভেবে যে, তাঁরা কতটা সহজ সরল যে ধর্মের নাম ভাঙ্গিয়ে তাদেরকে যে কেউ ব্যবহার করতে পারবে। এসব ভেবে আমি তখন আর মন খারাপ করি না।

খারাপ লাগে তখন, যখন দেখি আমার পরিচিত শিক্ষিত মানুষরা সপ্তাহে এক বেলা, বা ৩-৪ সপ্তাহে একবেলা নামাজ কায়েম করে নাস্তিক, আস্তিক, ধর্মের অবমাননা নিয়ে বয়ান ছাড়ে। খারাপ লাগে তখন, যখন দেখি I-phone, yo-yo, টাইপের পার্টি সার্টি টাইপের পরিচিতরা নাস্তিকদের (ওঁদের ভাষ্যমতে) লিষ্ট করা ছবিতে ফাঁসীর দাবিতে ফেইসবুকে ছবি পোষ্ট করে। তখন তাদের বলতে ইচ্ছে করে এতো বছরের এই শিক্ষাই কি পেয়েছে তাঁরা তাদের পরিবারের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে, এবং তাদের ধর্মের কাছ থেকে, যে না জেনে শুনে নাস্তিক বলার শাস্তি কি হতে পারে হাশরের ময়দানে তা তাদের জানা নেই !! আজ অত্যাধুনিক ফ্যাশ্যান সচেতন খালেদা জিয়াও ঢালাওভাবে নাস্তিক বলছে আর খাদ্য, বিস্কুট প্রেরণ করছে আন্দোলন কারীদের। তা অবশ্যই প্রসংশনীয়। কিন্তু যাদেরকে প্রেরণ করেছে, তাদের তো একটি দাবী হচ্ছে নারীর অধীনে তাঁরা কোন শাসন মানবে না। তাহলে না মানলে নারী নেতৃতের পরিচালিত দলের কাছ থেকে সাহায্য নেওয়ার পিছনে লজিকটা কোথায় !! আজ এরশাদ চাঁচা পল্টি মেরে খাওয়ার পানি সাপ্লাই দিচ্ছে, দুইদিন আগে দিয়েছিল শাহবাগীদের। কি উদ্দ্যেশ্য তা কি দেশের মানুষ কি কিছুই বুঝে না, তাঁরা কি এতোই বোকা !! আমার তা মনে হয় না।

আমার ধর্ম নিয়ে কখনোই চুলকানি ছিলো না। আমার 'মালাউন' বিরোধী পরিচিতরা (বলতে গেলে সবাই... আমার মা-বাবা থেকে একেবারে কাছের বন্ধুরা পর্যন্ত) যখন অন্য ধর্মের রীতি নীতি নিয়ে আলোচনা, সমালোচনা, হাসা-হাসি করতো তখন আমি চুপ করে থাকতাম। তাঁরা ভাবতো হয়তো আমার সর্ম্পক অন্য একটা ধর্মাবলম্বীর সাথে ছিল বোধহয় আমি কিছু বলি নাই। আমি তাদেরকে বলতে চাই আমার সর্ম্পক গত বছরই ভেঙ্গে গেছে। ছয় বছর আঠার মতো লেগে থাকার পর সে এখন তার নিজ ধর্মের একজনের সাথে বিয়ে করে ভালো আছে। আমি কি চাইলে পারি না তাকে এবং তার ধর্মের নামে সব জায়গায় সমলোচনা করতে ? আমার কি ভিতরে ভিতরে এগুলো চলে না ? চলে ঠিকই, কিন্তু আমি কখনো আংগুল তুলে কারো বিশ্বাসের উপর অযাযিত চর্চা করতে চাই না। আবার যখন ব্লগে দেখতাম ইসলাম কে নিয়ে সমলোচনা করা হচ্ছে, সেখানেও আমি চুপ থাকতাম। কখনোই আগ বাড়িয়ে ক্যাচাল করতে যাইনি আমি। কারণ এত বড় বড় বিষয় আমি আমার ১৩০০ গ্রামের মাথা দিয়ে যাচাই করে উল্টা পাল্টা বক্তব্য দেওয়াটা কে আমি বুদ্ধিমানের কাজ মনে করিনা। বরং বিচার বিশ্লেষণ করে তা নিজের ভিতরেই রাখাটাকেই আমার কাছে সমীচীন বলে আগেও মনে হয়েছিল, এখনো মনে হয়।

আমার পরিচিতরা বিশ্বাস করে আমি আওয়ামীলিগ ঘেষা। আমিও বলছি আমি আওয়ামী লীগ ঘেষা, তার প্রধান কারন হচ্ছে আমি বি.এন.পি কে দুই চোখে দেখতে পারি না। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আর তা হচ্ছে আমি আওয়ামী লীগকে পছন্দ করি আমার সুবিধার জন্য নয়, বরং আওয়ামী লীগ সামনের বার ক্ষমতায় আসলে আমার এবং আমার পরিবারের জন্যই সব থেকে বেশী ক্ষতি হবে। কেন ক্ষতি হবে এবং কিভাবে ক্ষতি হবে এটা আমার পরিচিতরা খুবই ভালো ভাবে জানে। তাই আর তা বলতে চাচ্ছি না। তবে হাফ লেডিস বি.এন.পি কে কখনোই সাপোর্ট করবো না।


.........................................................................................................
শুক্রবার-রবিবার-মঙ্গলবার
এক সংক্ষিপ্ত প্রেমের গল্প

লাইফে ৫ম তম মেয়ে আমার জীবণে আসল এই সপ্তাহে। তবে সবাইকে গার্লফ্রেন্ডের কাতারে ফেলানোটা উচিত হবে না। এদের মধ্যে থেকে বড়জোড় তিনজনকে আপনারা চাইলে গার্লফ্রেন্ড এর কাতারে ফালাতে চাইলেও ফালাতে পারেন। সর্বশেষ যে এই সপ্তাহে এসেছিল তার সাথে আমার সর্ম্পক ছিল তিনদিনেরপ্রথমদিন চ্যাটে পরিচয়, দ্বিতীয় দিন ফোনে কথা- তুই তুকারি সর্ম্পক- বিয়ের প্ল্যান, বিয়ের পর কক্সবাজার না রাঙ্গামাটি তা নিয়ে খুনসুটি, তৃতীয় দিনে কম খরচে কথা বলার জন্য একই ক্যারিয়ার সিমে কথোপকথন এবং সবিশেষে সর্ম্পকের সমাপ্তি ঘোষণা।

মেয়েটার প্রথমদিনের প্রথমভাগের চ্যাটে আমাকে লিখেছিল

excuse me!
r u bg?
আমি তার এক ঘন্টা পর রিপ্লাই দিয়েছিলাম,
nope... Today I am free, free like a bird ... you can knock me anytime you want...
জবাবে লিখেছিল সে,
tht's nice!!!!
u r free lyk bird,
thn fly freely in the sky,fly away frm all the cruel realities n,,,,,,,,,,,,enjoy urself.
nywy,i did go through ur prfle n i jst love it.
u r diffirent frm others,n smtimes spcl one too..

আমাকে প্রথমে সে বলেছিল আমি স্পেশাল, তারপর চ্যাটের একটা পর্যায়ে এসে সে বলল আমি নাকি ‘Extra Ordinary’তারপর চ্যাটের শেষাংশে এসে সে বলল,
i think u r sick in mentally.

তারপর সে নিজেই পাখি হয়ে উড়ে গেল আমার আকাশ থেকে, ঠিক যেভাবে এসে বসেছিল আমার জীবণের বারান্দায়। যাক উড়ে যাক সব পাখ-পাখালি, আমি একা আছি ভালই আছি। কোনো প্রকার উটকো ঝামেলা পোহানোর ইচ্ছাই আমার এখন আর নাই।
…………………………………………………………………………………………………………………………………………………
Facebook Addiction

ফেইসবুকে আবিষ্কার করলাম, আমার এক পরিচিত মারাত্মক ভাবে আসক্ত হয়ে গিয়েছে ফেইসবুকের সাথে। প্রিতিদিনই ভাব গম্ভীর কিছু না কিছু পোষ্ট দিচ্ছে। ভাব গম্ভীর বিষয় নিয়ে আমি নিজেও বেশ পছন্দ করি। তাই তার করা বেশিরভাগ পোষ্টই আমার ভালো লাগে। ছেলেটাকেও ভালো লাগে আমার। তবে সমস্যা হচ্ছে অন্য যায়গায়। আর তা হচ্ছে, সে মারাত্মক ভাবে ফেইসবুক মেনিয়া তে ভুগছে। আমি তা ধরতে পেরেছি গতকাল। গতকাল ওর করা একটা পোষ্ট আমার ভালো লেগেছিল, কিন্তু শেষের দিকে এসে আর ভালো লাগলো না। তাই আর লাইক দেইনি। তবে তার পোষ্টের একটা কমেন্ট আমার বেশ পছন্দ হয়ছিল বলে লাইক দিয়েছিলাম। তারপর সকালে উঠে আবিষ্কার করলাম সে আমার পোষ্ট করা অনেকগুলো পোষ্টের কমেন্টে লাইক দিয়েছে। আমি বুঝতে পারলাম সে আমার উপর হয়তো কিছুটা বিরক্ত হয়েছে বা রাগ করেছে। আমারও একটু খারাপ লেগেছে কিন্ত আমার যদি ওর পোষ্ট পছন্দ না হয় তাহলে কেন আমি লাইক দিব ? আর ওই পোষ্টের কোনো কমেন্ট যদি আমার পছন্দ হয়, তাহলে কেন আমি ঐ কমেন্টে লাইক দিবো না ? আর লাইক জিনিসটাই বা এতো কি মূল্য রাখে আমি জানি না।

লাইকের পিছনে তার বাসনা দেইক্ষা কষ্ট পাইলাম কিছুটা।
.........................................................................................................


আমি গত ৬ বছর ধরে আমার নিজেস্ব পিসি ছাড়া আছি। তারপরও জুন মাসে চালু করতে যাচ্ছি সর্ম্পূণ নিজের একক প্রচেষ্টায় গড়ে তোলা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট। সাইটের জন্য অলরেডি ৬৭ জিবি নেটে আপলোড করা হয়ে গিয়েছে। আশা করি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ২৫০-৩০০ জিবির কনটেন্ট রেডি করা হয়ে যাবে। তারপর আসবে জুন মাসের সেই বহূ প্রতিক্ষিত দিনটি... যার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সাড়ে চারটি বছর!!!
 .........................................................................................................
.........................................................................................................

Saturday, February 2, 2013

এমিনেম উপখ্যান

'এমিনেম ' এই শব্দটি পড়ার পরই হয়তো আপনাদের অনেকের ব্রু কুচকিয়ে গেছে বিরক্তিতে। আমারও কুচকাতো ২ মাস আগে। আমি Rap গান ৩ মাস আগেও পছন্দ করতাম না। এমনকি যারা শুনতো বলে মনে হতো তাদেরকে মানসিক ভাবে বিকৃত বলে মনে হতো। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যারা এই ক্যাটাগরির গান শুনে থাকে তাদেরকে 'rapist ' এর মতোই লাগে অর্থাৎ 'ধর্ষকের 'মতো। আমি বলতে গেলে অবসর থাকলেই গান শুনি, রবীন্দ্রসংগীত থেকে কালের হার্ড রক, বাদ রাখি নাই মোটামুটি পরিচিত কোন ক্যাটাগরি। বাদ ছিল মোটে দুটি, 'pure rap ' আর 'heavy metal '। হেভী মেটালের ধুম ধাম এখনো কানে তুলে অভ্যস্ত করতে পারিনি নিজেকে তবে Rap গানে কি আছে এমন তা আবিষ্কার করতে যেয়ে এমিনেমের বিশাল বড় ভক্ত হয়ে গেছি। রবীন্দ্রসংগীত নিয়ে কলম হাতে নেই নি কখনো, কিন্তু এমিনেমের জন্য কলম হাতে নিলাম।

কিভাবে এবং কেন তার একজন অন্ধ ভক্ত হয়েছি তা নিয়ে আজকের এবং আগামীতে কিছু পোস্ট দিব আমি। আপনাদের যদি গালিগালাজ করতে ইচ্ছা করে তাহলে মন খুলে করতে পারেন, আমি কিছুই বলবো না। কারণ এমিনেমের প্রতিটি গানের গালিগালাজ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তাই খারাপ হয়তো লাগবে না আপনাদের দেশী গালিগালাজকে।
......................................................................................................

............................................।এমিনেম।...........................................
মার্শাল ব্রুশ মেদারস(Marshall Bruce Mathers)জন্ম ১৭ অক্টোবর ১৯৭২ সালে।তার মঞ্চ নাম হল - এমিনেম(Eminem),একজন আমেরিকান ইংরেজি র্যাপার,রেকড প্রযোজক এবং অভিনেতা। এমিনেম অতি তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যান তার দ্বিতীয় অ্যালবাম(The Slim Shady LP) দিয়ে যা গ্রেমি পুরস্কার পেয়েছিল বেস্ট র্যাপার অ্যালবাম হিসেবে।এরপরের অ্যালবাম ( The Marshall Mathers LP) আমেরিকার সঙ্গীত ইতিহাসের মধ্যে সবচেয় তাড়াতাড়ি বিক্রিত অ্যালবাম হিসেবে খ্যাতি অর্জন করে।এমিনেমের একটা গ্রুপ রয়েছে যার নাম হল D12। এমিনেম বিশ্বের অন্যতম সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী এবং ২০০০-১০ এর সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী। তাকে কালের অন্যতম সেরা শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হয়। অনেক ম্যাগাজিন তাকে এই তালিকায় স্থান দিয়েছে এবং Rolling Stone ম্যাগাজিন তাকে ৮২ নং স্থান দিয়েছে সেরা ১০০ জন এর তালিকায়। ঐ ম্যাগাজিন ই তাকে 'দ্যা কিং অফ হিপ -হপ ' উপাধি দিয়েছে। D12 এর সাথে তার Bad Meets Evil কাজটি সহ তিনি ১০ টি ১ম স্থান অধিকারি অ্যালবাম পেয়েছেন Billboard 200 এ।তিনি ৪কোটি ২০ লক্ষ গান বিক্রি করেছেন এবং প্রায় ৪ কোটি ১৫ লক্ষ এলবাম বিক্রি করেছেন বিশ্বব্যাপী। এমিনেম প্রথম সবার নজর কারে ১৯৯৯ সালে তার প্রথম এলব্যাম 'The Slim Shady LP ' দিয়ে। 'The Slim Shady LP ' সহ তার পরবর্তী দুটি এলব্যাম, 'The Marshall Mathers LP ', এবং 'The Eminem Show ', তিনটাই গ্র্যামী এওয়ার্ড জিতে নেয়, যা এমিনেম কে পর পর তিনবার 'সেরা র্যাপ এলব্যাম 'গ্র্যামী জয়ী প্রথম এবং একমাত্র শিল্পী হিসেবে পরিণত করে।

এমিনেমের বয়স যখন ১৮ মাস তখন তার বাবা তার মাকে ফেলে চলে যায়। এমিনেম পরবর্তীতে একা একাই তার মায়ের কাছে বড় হয়। তার যখন ১২ বছর তখন তার মা জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায়, শহরে ঘুরে বেড়ায় যা এমিনেমের মনস্তাত্ত্বিক জগতে এফেক্ট ফেলায়। সে বড় হয় বন্ধু বিবর্জিত পরিবেশে। সে একা একা থাকাকালীন সময়ে গল্প বলার প্রতি আগ্রহী হয়ে উঠে, তাই সে মিউজিকে আসার আগে কমিক আর্টিস হওয়ার স্বপ্ন বুনেছিল। এগারো বছর বয়সে তার আংকেল 'রুনি ' নেলসন এর কাছ থেকে একটা মিউজিক এলব্যাম উপহার পাবার পর সে মিউজিকে আগ্রহী হয়ে উঠে। সে তার এই আঙ্কেল কে খুব ভালোবাসতো, তাই তার মৃত্যুর পর সে তার শরীরে 'রুনি ' নামে ট্যাটু আকায় এবং অনেক গানে তাকে মেনশন করে থাকে। পরবর্তী পোস্টে এ বিষয়গুলো সহ আরো কিছু এমিনেম ফ্যাক্টস তুলে আনার চেষ্টা করবো। আপাতত এই গানটি শুনে দেখতে পারেন।

Airplane part 2 :
এই গানটি এমিনেম এর টপলিস্টে নেই কারণ এটি এটা এমিনেমের মৌলিক গান নয়। এটা হচ্ছে B.O.B এর 'Airplane ' এর সিকুয়্যাল গান, যেটা ফিচারিং করেছে William এর সাথে এমিনেম। Airplane part 2 পরবর্তী সময়ে Grammy এর সেরা pop 'collaboration with vocals ' সেকশনে নমিনেশন পেয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এমিনেম এর গান না হওয়া সত্ত্বেও কেন এটাকে এতো গুরুত্ব দিচ্ছি, 'গাইতে এসেছি শিবের গান, বলে যাচ্ছি রামকথা '। দুটো কারণে এই রামকথা বলছি।
১. Rap সং অনেকেই পছন্দ করে না। যেহেতু এই গানটি পুরোপুরি Rap নয় বরং একটি কোলাবরেটেড গান তাই অনেকেরই পুরোপুরি খারাপ লাগবে না।
আর ২ নং কারণটি বলার আগে আমি গানটির বিষয়বস্তু নিয়ে কিছু বলতে চাই। গানটি আমাদের গোপণ স্বপ্ন লালন করার প্রতি জোড় দিয়েছে। ৪ শিল্পীর সমন্বয়ে যেহেতু গানটি করা, তাই এই ৪ জন নিজেদের স্বপ্নের কথা বলেছেন নিজেদের জীবণের আলোকে, এবং তারা যদি স্বপ্ন না দেখত তাহলে কি হতো তা ও বলেছে। শেষ পার্টে এমিনেম যখন তার কথাগুলো বলে তখন আপনি দেখতে পারবেন তার 'এমিনেম ' হয়ে উঠার গল্পটি। কি হতো যদি সে সুযোগ পেত তার বাবার ছায়া মাথায় নিয়ে বড় হবার, যদি সুযোগ পেত অন্য ১০ টা ছেলেমেয়েদের মতো শৈশব কাটানোর, সামাজিক ভাবে বেড়ে উঠার বা থাকতো কেউ এমন বন্ধু বলে ডাকার...
এরকম কিছু ব্যথার কথা এমিনেম বলেছে তার চিরচারিত ভাষায়। গানটি ডাউনলোড করতে পারবেন নিচের এড্রেস থেকে :

Click This Link

আর লিরিকস্ পাবেন নিচের এড্রেসে :
Click This Link

গান ভালো লাগুক আর না লাগুক, পরের পোস্টে এমিনেমের টপলিস্ট নিয়ে হাজির হবো।
......................................................................................
......................................................................................

এমিনেম উপখ্যান :শেষ পর্ব

আমার হায়াত আর কতদিন আছে আমি জানি না। উপরে যদি সত্যিই কেউ থেকে থাকে উনি হয়তোবা জানেন। আমি অবশ্য কমসে কম ১০০০ বছর সুস্থভাবে বাঁচতে চাই। বেচেঁ থাকার এই প্রবল ইচ্ছাটা দিন দিন ব্যাঙ্কের সুদের মতো চক্রবৃদ্ধি হারে বাড়ছে। গত একমাস ধরে মৃত্যুভয় আমাকে প্রায় জেকে ধরেছে। তাই ভাবছি একদিন যেহেতু মরতেই হবে, মরার আগে আমার পচ্ছন্দের জিনিসগুলোর একটা লিস্ট করে রেখে যাই। আমার যদি একজনও কাছের মানুষ থেকে থাকে, সে হয়তো এই জিনিসগুলোর মধ্যেই আমাকে খুজে পাবে। এই তাগাদা নিয়েই প্রিয় গান, মুভি, বই এর এক একটি লিস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বাসার পিসি আজ থেকে আরো ৪ বছর আগে নস্ট হয়েছে, তারপর আর পিসি কিনা হয়নি। ভার্সিটির গ্রেজুয়েশনও শেষ করলাম নিজস্ব একটা পিসি ছাড়া। টুক টাক এসাইনমেন্ট মোবাইলেই সেরে ফেলতাম, আর টার্ম পেপার, প্রোজেক্ট এর কাজ করেছি কখনো আমার বন্ধুর পিসিতে আবার কখনো বোনের বাসার পিসিতে বসে। আমার পছন্দের লিস্ট করার জন্য অন্যের কোন জিনিস ব্যবহার করতে মন টানছিল না, তাই মোবাইলে বসেই গত ১৫ দিন ধরে ৬ - ৭ টা লিস্ট বানাচ্ছি। এই লিস্টগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের লিস্ট হচ্ছে আমার শোনা সাড়ে ছয় শো গানের মধ্য থেকে বাছাইকরা ২৫০ গানের লিস্টটা। এই গানের ডাউনলোড লিঙ্কগুলো মোবাইল দিয়ে খুজে বের করে আবার মোবাইলেই ওয়ার্ড ফাইলে এন্ট্রি করাটা হচ্ছে খুব ঝামেলার কাজ। তারপরও আমি ধর্য্য ধরে করে যাচ্ছি শুধুমাত্র আমার কিছু স্মৃতি রেখে যাবার আসায়।

যাইহোক আর প্যাচাল করতে চাচ্ছি না। আড়াইশো গানের লিস্ট এ আমি ইচ্ছা করেই আমার প্রিয় আর্টিস্ট এমিনেমের কোন মৌলিক গান রাখিনি। আমার কাছে মনে হয়েছিলো ওকে ঐ লিস্টে রাখাটা হবে ওর জন্য অপমানজনক :p। তাই এমিনেমের মৌলিক এবং সেরা ৮০ টি গান থেকে আমি বাছাই করে আমার পছন্দের ২০ টি গান নিয়ে আলাদা একটা লিস্ট করেছি। আজকের পোস্টটি তাই শুধুমাত্র এমিনেমের গান নিয়েই ...
.......................................................................
আমি কিন্তু র্‍্যাপ গান এমিনেমের ছাড়া শুনি না। এমিনেমের গান শুনি, কারণ আমি গল্প শুনতে পছন্দ করি। আপনি যদি এমিনেমের গান খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনি ওর জীবনের গল্পই শুনছেন ... এক একটি গান, এক একটি অধ্যায় ...তাই আপনি যদি এর আগে ওর গান পছন্দ নাও করে থাকেন বা না শুনে থাকেন, অন্তত ওর তিনটি গান লিরিকস্ সহ মনযোগ দিয়ে একবার হলেও শুনে দেখেন। আমার মনে হয় আমার মতো আপনারও ভুল ভেঙ্গে যাবে...
......................................................................
অস্কারের ইতিহাসে সর্বপ্রথম আর একমাত্র একাডেমী এওয়ার্ড পাওয়া র্‍্যাপ গান হচ্ছে Lose Yourself. ২০০৪ সালে Rolling Stone ম্যাগাজিন এই গানটাকে একবিংশ শতাব্দীর সেরা ৫০০ গানের মধ্যে ১১৬ তমতে নির্বাচিত করেছিল। সেই সময় ঔ লিস্টে এই গান ছাড়া আর মাত্র দুইটি গান ছিল পপ ধাচের! আমি গান নিয়ে অনেক ফ্যাক্টও আছে। তার মধ্যে একটা হচ্ছে, এই গান শুনে রাগবি খেলতে নামলে জিতার চান্স ৫০ ভাগ বেড়ে যায়, আর গাড়ি চলাকালীন সময়ে শুনলে এক্সিডেন্টের হাড় ৫০ ভাগ বেড়ে যায়! আমি বলবো, এই গান আপনার রক্তচাপ অবশ্যই বাড়িয়ে তুলবে। আমি ঠিক করেছে আমি ইন্টারভিউ বোর্ডে ঢুকার ঠিক আগ মূহুর্তে এই গান শুনে ঢুকবো। আর আপনি চাইলে মারামারি বা পিডাপিডি করার আগ মূহুর্তে শুনলেও ভালো কাজে দিবে :p
1 Lose yourself - Eminem link: http://www.hiphoplegendshow.com/songs/Eminem Lose Yourself.mp3
....................................................................

আমি lose yourself থেকেও বেশী যে গানটি শুনি তা হচ্ছে Beautiful। যাদের সদ্য ব্রেক আপ হয়েছে তারা এই গান শুনে ষোলো কলা উসুল করতে পারবেন। আমি ব্রেক আপের পরবর্তীকালীন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি এই সময়ের উপলব্ধি আপনি কখনোই কাউকে বুঝাতে পারবেন না। এই গানে এটাই বুঝাতে চেয়েছে এমিনেম। গানের শেষ লাইনগুলো এমিনেম তার ছোট মেয়েকে উদেশ্য করে লিখেছে...
2 Beautiful - Eminem
Link: http://ihiphop.com/featuredAudio/9557.mp3
.......................................................................

Lighters গানটা আপনি লিরিকস্ সহ শুনলেও এমিনেমের সাথে তাল মিলাতে পারবেন না। তাছাড়া এটা কোলাবোরেট গান, তাই Bruno Mars এর পার্ফরমেন্স এই গানের প্রাণ বলা চলে।
3 Lighters - Eminem
Link: Click This Link
.......................................................................

আমি সদ্য হাতের রগ কেটেছিলাম। আমি নিশ্চিত ভাবে বলতে পারি, আমি যদি কাটার আগে একবার হলেও Till I Collapse গানটা শুনতাম আমি হয়তো হাতের রগটা কাটতাম না।
4 Till I Collapse - Eminem
Link: Click This Link
.......................................................................

এই গানটা সবার জন্য না। বিশেষ করে যাদের রক্তে বিলিরুবিন বেশী তারা এই গানটা শুনে উপভোগ করতে পারবেন।
5 The Way I Am - Eminem
Link: Click This Link
.......................................................................
এমিনেমের ফানি দিকটা ভালো ভাবে ধরার জন্য এটা একটা পার্ফেক্ট গান। তাছাড়া এই গানে এমিনেমের ইগোও উপভোগ করার মতো। এই গানে এমিনেম boy bands, Limp Bizkit, Dick Cheney, Lynne Cheney, Moby এর মতো আর্টিস্টদের অসন্মানজনক মন্তব্য করেছে। যা শুনতে আপনার হয়তো খারাপ লাগবে না :p
6 Without Me - Eminem
Link: Click This Link
.......................................................................
যারা এমিনেমের গান শুনে না, তাদের কাছেও space bound ভালো লাগার কথা। দেখেন আপনার লাগে কিনা।
7 Space Bound - Eminem
Link: Click This Link
.......................................................................
এমিনেমের টপ লিস্টের ২ নাম্বার পজিশনে এই গানটা আছে।
8 Not Afraid - Eminem
Link: Click This Link
.......................................................................
এই গানটার পুরোটাই এমিনেম তার মেয়ের জন্য গেয়েছে। মিউজিক ভিডিও সহ দেখলে ভালো লাগা উচিত।
9 When I'm Gone - Eminem
Link: 003.audiopoisk.com/get-server/05091c0318001b0704081503000905100213030100050803505405500e0151020c5401575801095300095404070854010009/6647014/MTM1NjAwNzIwMjo0NzUxNzA3YzVhNzU0MTA2MTkwNTAyMTkwZjFkMDAwNTFjMDEwNTRmNmE1ZDVlNDY1ZTA0MDUwMjA1MGIxZTA4NzIwZjFlNDk0YjU3NWY1OTUyNWY1ZTVlNWI2ZTU4NTI1NjVmNTk1MjE5NWY1MzUxNTUxNzQzNGM6cHJvbmljaGtpbl9sZW9uaWRAbWFpbC5ydTo=/0/138663/MTE5LjMwLjQ1LjEwNzEzODY2M29zNmlmM2VvOW9zNmlmM2VvOQ==/Eminem - When I'm Gone (audiopoisk.com).mp3
.......................................................................
আমার মনে হয় এই গানের পরিচয় না দিলেও চলবে, অধিকাংশ ইয়াং জেনারেশন এই গানের প্রথমার্ধ রিংটোন হিসেবে ব্যবহার করতে চাইবে। এই গানের পার্ট টু ও আছে, অরিজিনাল ভার্সনের নিচেই তার লিংক দেওয়া আছে।
10 Love the way you Lie - Eminem
Link: http://dl.soundowl.com/4224.mp3
Instrument: http://ftp.luoo.net/radio/radio198/11.mp3
Part 2: Click This Link
.......................................................................
Mockingbird ও এমিনেম তার মেয়েকে নিয়ে গেয়েছে। উপভোগ্যের চেয়ে উপলব্ধি করার মতো গান। অবশ্যই লিরিকস্ সহ শুনবেন।
11 Mockingbird - Eminem
Link: Click This Link
Instrumental: Click This Link
.......................................................................
এমিনেমের টপ লিস্টেড ৬৯ তম গান এটি। কোলাবরেটেড গান এটি, 50cent, Dr. Dre এর পার্ফরমেন্স উপভোগ্য।
12 Crack a bottle - Eminem
Link: Click This Link
.......................................................................
গানের ইন্ট্রো অসাধারণ, Dido এর প্রশংসা না করে পারবেন না। এমিনেমের অডিও ইন্ডাস্ট্রিতে আসার পিছনে তার প্রিয় আংকেল রুনির অবদান ছিল। আংকেল রুনির সুইসাইডের পর এমিনেম মুর্ষে পরেছিল, তাই আপনি এমিনেমের বাম হাতের উপরে 'Ronnie R.I.P ' ট্যাটু দেখতে পাবেন। এই গানে রুনিকে সে এক জায়গায় মেনশন করেছে। তাছাড়া আপনি ১.৫ ঘন্টার একটা মুভির পুড়াটাই ৬ মিনিট ৪৩ সেকেন্ডে উপভোগ করবেন এই গানে। সব মিলিয়ে গানটি অসাধারণ একটি Rap সং। আর এ জন্যই হয়তো Q. ম্যাগাজিন এই গানকে সর্বকালের সেরা ৩য় Rap গানের উপাধি দিয়েছে, আর Rolling Stone ম্যাগাজিন একবিংশ শতাব্দীর সেরা ৫০০ গানের মধ্যে ২৯০ স্থানে রেখেছে। আমি বলবো, আপনার একটি মুভি হলেও শোনা উচিত আর মুভির নাম হচ্ছে, Stan!
13 Stan - Eminem
Link: http://slimgarynadege.free.fr/.zic/Eminem - The Marshall Mathers Lp/03 - Eminem - Stan (Featuring Dido).mp3
.......................................................................
Bully কি জানেন তো? Bully হচ্ছে সেই ব্যক্তি যে স্কুলে থাকাকালীন সময়ে আপনার পিছনে লেগে থাকতো। এই গান এমিনেমের বুলিকে নিয়ে, যে কিনা এই গান রিলিজ হউয়ার পরেও তাকে শান্তিতে থাকতে দেইনি!! মামলা ঠুকে দিয়েছিল তার নামে!
14 Bully - Eminem
Link: Click This Link
.......................................................................
এই গানে এমিনেমের দুঃখ গাথা ফুটে উঠেছে। আংকেল রুনিকে এখানেও পাবেন আপনারা।
15 Cleaning out my Closet - Eminem
Link: Click This Link
.......................................................................
গানটা ভালো :p। মেয়েদের সন্মানিত করা হয়েছে ভালোভাবে :p
16 Superman - Eminem
link: Click This Link - Eminem Superman.mp3
.......................................................................
নিচের গান গুলোতে বলার মতো কিছু খুজে পাচ্ছি না। আমার কাছে ভালো লেগেছে এতোটুকুই বলতে পারি...
17 No love (Feat. Lil Wayne) - Eminem
link: Click This Link).mp3
18 The real Slim Shady - Eminem
Link: Click This Link
19 Sing For The Moment - Eminem
Link: Click This Link
20 My Name Is - Eminem
link: Click This Link
21 Cinderella Man - Eminem
Link:
Click This Link
....................................................................
আজ এ পর্যন্তই, বেচেঁ থাকলে আবারও হয়তোবা আপনাদের বিরক্ত করবো ... :)
সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন ... not lose yourself, be yourself.
.......................................
.......................................